মেরকেলের অফিসে সন্দেহজনক বাক্স

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৬, ২০:১৫
জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের কার্যালয়ে সন্দেহজনক কয়েকটি বাক্স পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করতে চ্যান্সেলরের কার্যালয় সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে পুলিশ।
 
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চ্যান্সেলরের কার্যালয়ে ঢোকার রাস্তার পাশে হলুদ রঙের প্লাস্টিকের চারটি বাক্স পাওয়া যায়। এর পরই কার্যালয় সিল করে দেয় পুলিশ।
 
বুধবার সকাল থেকেই বার্লিনের ওই কার্যালয় ভবনে মন্ত্রিসভার বৈঠকের জন্য জড়ো হচ্ছিলেন মন্ত্রীরা। মন্ত্রীদের বৈঠকের সময় পুলিশ কার্যালয়ের আশেপাশের এলাকা ঘিরে রাখে।