অবশেষে শেষ হলো আমিন খান অভিনীত ‘দুদু মিয়া’ চলচ্চিত্রটি। ২০১২ সালে শুরু হওয়া চলচ্চিত্রটি মাঝে অনেকদিন আটকে ছিল। চলচ্চিত্রটি শেষ বা মুক্তির আশা প্রায় ছেড়েই দিয়েছিল সংশ্লিষ্টরা।
গত বছরের ৫ ডিসেম্বর শেষ দৃশ্যধারণ হয়েছে। আগামী এপ্রিলে ছবিটি মুক্তির সম্ভাবনা রয়েছে। এ প্রসঙ্গে আমিন খান বলেন, ‘ভালো লাগছে চলচ্চিত্রটি মুক্তির পরিকল্পনা করা হয়েছে। চলচ্চিত্রটি মুক্তি না পেলে একটি ভালো চলচ্চিত্র মুক্তি না পাওয়ার আক্ষেপ থেকে যেত।’
