'ইনক্রেডিবল ইন্ডিয়ার' ব্র্যান্ড অ্যাম্বেসেডর থেকে আমিরকে বাদ!

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ১৫:৩৪
ভারতের পর্যটন মন্ত্রণালয় তাদের 'ইনক্রেডিবল ইন্ডিয়া' বিজ্ঞাপন থেকে বলিউড সুপারস্টার আমির খানকে সরিয়ে দিয়েছে। সমাজে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর দেশটির প্রথম কোন সরকারি কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নিলো। তবে তার মন্তব্যের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বেসেডর থেকে বাদ দেয়ার সম্পর্কের বিষয়ে কোনো মন্তব্য করেনি পর্যটন মন্ত্রণালয়।
 
কিছু দিন আগে এই বলিউড সুপারস্টার বলেছিলেন ভারতে ধর্মীয় অসহিষ্ণুতার কারণে এক ধরনের ‘ভয়’ ও ‘নিরাপত্তাহীনতা’ তৈরি হয়েছে। তিনি বলেন, দেশের অবস্থা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে ভারত ছেড়ে চলে যাওয়া উচিত কি না, তা নিয়ে স্ত্রী তার সঙ্গে আলোচনা করেছেন। এরপরই উগ্র হিন্দুত্ববাদীদের তোপের মুখে পড়েন আমির খান।
 
ভারতের পর্যটনমন্ত্রী বলেন, আমাদের সঙ্গে একটি ফার্মের চুক্তি হয়েছে। আমিরের সঙ্গে আমাদের কোন চুক্তি ছিল না। সুতরাং তার থাকা বা না থাকা সম্পর্কে আমরা কোন মন্তব্য করতে চাই না। টাইমস অব ইন্ডিয়া।