পাকিস্তানি সিনেমায় অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া!

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ১০:২৯
মার্কিন যুক্তরাষ্ট্র টিভি সিরিজ কোয়ান্টিকো দিয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক তারকায় পরিণত হয়েছেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেই প্রিয়াঙ্কাই জানিয়েছেন, সুযোগ পেলে প্রতিবেশী দেশ পাকিস্তানের সিনেমাতেও অভিনয় করবেন তিনি। 
 
তবে কোন পাকিস্তানি অভিনেতার সঙ্গে জুটি বেঁধে তিনি ‘ললিউডে’ পা রাখতে চান, প্রশ্ন করা হলে কৌতুক ছলে প্রিয়াঙ্কা বলেন, এবার তো আপনারা লড়াই লাগিয়ে দেবেন! তবে  প্রিয়াঙ্কা বলেন, আমার ছবি কিন্তু হিরোর ওপর নির্ভর করে না। আমার চরিত্রটা ভাল হতে হবে। গল্পটা দারুণ হওয়া চাই। বিনোদনের জন্য ছবি করি। আমি ভাল ছবিতেই কাজ করতে চাই।
 
সেই সঙ্গে জানান, তার পাকিস্তানি ছবিতে অভিনয়ের ব্যাপারটা চূড়ান্ত হবে কী ধরনের ভূমিকায়  তাকে অফার করা হবে, তার ওপর। ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা কমাতে শিল্পীরা কী করতে পারেন, প্রশ্ন করা হলে অবশ্য এটা দু দেশের সরকারের দেখার ব্যাপার বলে মন্তব্য করেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, এই দায়িত্ব শিল্পীদের কাঁধে পড়লে তা পালন করা খুবই কঠিন। সমস্যাটা সরকারের। তাদেরই দূর করার কথা। শিল্পীরা শুধু বিভিন্ন দেশকে কাছে আনতে পারেন। ডন।