সাতক্ষীরার কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে কালিগঞ্জের নিজদেবপুর গ্রামে এ ঘটনটি ঘটে। শিশুটির নাম মাহিদ হোসেন লাবিব। সে কালিগঞ্জের নিজদেবপুর গ্রামের কামরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু লাবিব বাড়ির পাশে একটি পুকুর ধারে খেলা করছিল। এ সময় অসাবধানতায় সে ওই পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুজির এক পর্যায়ে স্বজনরা তার লাশ ওই পুকুর থেকে উদ্ধার করেন।
আরও পড়ুন: ডাকসুর ফল অস্বাভাবিক, ক্ষমতাসীনদের ইঞ্জিনিয়ারিং: রিজভী
কালিগঞ্জ থানার ওসি হাসান হাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/কেকে
