বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের কর্মবিরতি পালন

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ১৪:৫০
 
তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। বৃহস্পতিবার সকালে ব্যাংকের প্রধান কার্যালয় চত্বরে ১০টা থেকে এক ঘণ্টা অবস্থান করেন।
 
নতুন বেতন কাঠামোয় পদ বৈষম্য দূর করাসহ তিন দফা দাবিতে বুধবার ‘গেট গ্যাদারিং’ শীর্ষক আন্দোলনের এ কর্মসূচি ঘোষণা করে অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল।
 
সংগঠনটির সাধারণ সম্পাদক শাহরিয়ার সিদ্দিকী জানিয়েছেন, আগামী ১০ ও ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এবং ১২-১৪ জানুয়ারি সকাল ১০ থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে।
 
IMG0
 
কাউন্সিলের সভাপতি ছিদ্দিকুর রহমান মোল্লা জানিয়েছেন, ঐ সময়ের মধ্যে সরকার দাবি মেনে না নিলে ১৫ জানুয়ারি থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা গণছুটিতে যাবেন।
 
অষ্টম জাতীয় বেতন স্কেলে মর্যাদাহানি করা হয়েছে বলে অভিযোগ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের।