শ্যুটিং করতে গিয়ে পাঁজরে চোট পেলেন অমিতাভ

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ১৬:৫৮
 
মেগাস্টার অমিতাভ বচ্চন কলকাতায় ‘তিন’ সিনেমার শ্যুটিং করতে গিয়ে পাঁজরের হাড়ে ব্যথা পেয়েছেন। তবে তিনি তার ভক্তদের আশ্বস্ত করে উদ্বিগ্ন না হওয়ার জন্য বলেছেন।
 
৭৩ বছর বয়সী অভিনেতা বলেন, গতরাতে তিনি আহত হন। তিনি ব্যথা নাশক ওষুধ (পেইন কিলার) খেয়েছেন। অমিতাভ তার সামাজিক যোগাযোগ ব্লগে লিখেন, ‘উদ্বিগ্ন হওয়ার মতো কিছু ঘটেনি। আমি আমার পাঁজরের হাড়ে ব্যথা পেয়েছি। নিঃশ্বাস নিলে সেখানে ব্যথা করে। আমি ব্যথার স্থানে বরফ লাগাচ্ছি ও পেইন কিলার খাচ্ছি। আমার চিকিত্সক জানিয়েছেন ব্যথা প্রশমণ হতে ৪৮ ঘন্টা লাগবে। ওই সময়ের মধ্যে ব্যথা না কমলে এক্স-রে, এমআরআই অথবা চিকিত্সকের পরামর্শ অনুযায়ী অন্য কোনো ধরনের পরীক্ষা করা হবে।’
 

অমিতাভ বচ্চন বর্তমানে নওয়াজউদ্দিন সিদ্দিকী ও বিদ্যা বালানের সঙ্গে স্যুটিং করছেন।