বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে নাশকতার ৭ মামলায় জামিনের মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছে। এ বিষেয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি একেএম আব্দুল হাকিম ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।
গত বছরের বিএনপি-জামায়াতের হরতাল অবরোধের সময় গাড়ি পোড়ানো ও নাশকতার অভিযোগ এনে তার বিরেুদ্ধে দায়ের করা সাত মামলায় গত ৭ জুলাই ৬ মাসের জামিন দিয়েছিলেন হাইকোর্ট। পরে জামিনের সময় বৃদ্ধির আবেদনের শুনানি করে দুদুর জামিনের মেয়াদ ৬ মাস বাড়ানো হয়েছে। শামসুজ্জামান দুদুর পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট সগীর হোসেন লিওন।
