চুয়াডাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ১৯:২৪
চুয়াডাঙ্গা সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত নয়জন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলাধীন দর্শনা-জীবননগর মহাসড়কের আকন্দ বাড়িয়া বটতলা নামক স্থানে চুয়াডাঙ্গাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহীসহ বাসের আরো ছয় যাত্রী আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে নেয়ার পথে মোটরসাইকেল আরোহী রাকিব মারা যায়। আহত মোটরসাইকেল আরোহী শাহিন (৩২) ও সুমন এবং বাসের হেলপার মোতালেব (৩০), বাস যাত্রী মর্জিনা খাতুন (৩৮), শিশু সোহাগ (১০), জিনিয়া (৮) ,মোবারক (৪৮) ও অপর একজনসহ নয়জনকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়।