ময়মনসিংহ সাংস্কৃতিক উৎসবে যাচ্ছেন রাষ্ট্রপতি

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ২১:২৫
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করতে শনিবার সকালে ময়মনসিংহ যাচ্ছেন। বঙ্গভবন মিডিয়া উইংসূত্রে এই তথ্য জানা গেছে।
 
সাত দিনব্যাপী এ সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদ। এদিকে বৃহস্পতিবার বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ সংবাদ সম্মেলন করে অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানিয়েছে।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব কমিটির চেয়ারম্যান ম. হামিদ, সমন্বয় পরিষদের মহাসচিব রাশেদুল হাসান শেলী, ড. মো. নূরুল আলম তালুকদার, সাংবাদিক মোল্লা জালাল, প্রকৌশলী মুহাম্মদ ইউসুফ, লায়ন নজরুল ইসলাম, অধ্যাপক শফিউদ্দিন প্রমুখ।