মাসে ৮০ কোটিরও বেশি সক্রিয় ব্যবহারকারীর মাইলফলক ছুঁয়েছে ফেসবুক মেসেঞ্জার। এ উপলক্ষে অ্যাপটিতে নতুন কিছু ফিচার যোগ করার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফেসবুকের মেসেজিং পণ্যের প্রেসিডেন্ট ডেভিট মারকাস এক ব্লগ পোস্টে এসব তথ্য শেয়ার করেছেন।
মারকাস পোস্টটিতে লিখেছেন, যোগাযোগের অন্যতম এক মাধ্যমে পরিণত হয়েছে ফেসবুক মেসেঞ্জার। নতুন বছরে মাসে ৮০ কোটি সক্রিয় ব্যবহারকারীর মাইলফলক অতিক্রম করেছে অ্যাপটি। সেজন্য নতুন কিছু উদ্যোগ নেয়া হচ্ছে।
একই তথ্য পাওয়া গেছে গ্লোবাল ইনফরমেশন অ্যান্ড মেজারমেন্ট নিয়ে কাজ করা নিউ ইয়র্কভিত্তিক মার্কিন প্রতিষ্ঠান নেইলসেন প্রকাশিত এক গবেষণায়। তবে এই গবেষণা অনুযায়ী, মাসে ৯০ কোটিরও বেশি সক্রিয় ব্যবহারকারী নিয়ে সবার উপরে আছে হোয়াটসঅ্যাপ। এটিও ফেসবুকের একটি অ্যাপ।
শিগগিরই ফেসবুক মেসেঞ্জারে বিজ্ঞাপনও দেখা যাবে। এ ব্যাপারে এক সিদ্ধান্ত নিয়েছে সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষ। ট্রিউবিউন ডটকম পিকে ও পিসি ম্যাগাজিন।
