কেরানীগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৬, ১৬:৩৮
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের একটি পুকুর থেকে কামরুল হাসান (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার আব্দুল্লাহপুর এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কামরুল হাসান উপজেলার আব্দুল্লাপুর নাসিরপাড়া গ্রামের হাসমত আলীর ছেলে।
 
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার এসআই মো. মনিরুজ্জামান জানান, শুক্রবার দুপুরে স্থানীয়রা আব্দুল্লাহপুর পোতাইল এলাকার একটি পুকুরে যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।