জাতীয়তাবাদীদের জোয়ারে ঈর্ষান্বিত হয়ে সরকার তারেক রহমানের সম্পদ অনুসন্ধানের ঘোষণা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, মঈনুদ্দিন-ফখরুদ্দিনও তারেক রহমানের অবৈধ সম্পদের খোঁজ পায়নি।
রিজভী বলেন, ‘আওয়ামী লীগ পাঁচ বছর ক্ষমতায় থেকেছে, তখনও অবৈধ সম্পত্তির খোঁজ পায়নি। ভোটবিহীন নির্বাচনের দুই বছর পরেও দুর্নীতির খবর পাওয়া গেল না।’
তিনি বলেন, ‘৫ জানুয়ারি জনসভায় জাতীয়তাবাদীদের জোয়ার দেখে সরকার দিশেহারা হয়ে পড়েছে। তাই ঈর্ষান্বিত হয়ে তারেক রহমানের সম্পদ অনুসন্ধানের ঘোষণা দিয়েছে।’
