ফের ভূমিকম্পে কাঁপল পাকিস্তান। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, শুক্রবার ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে সেখানে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর মতে ভূমিকম্পের মাত্রা ছিলো ৫ দশমিক ০।
কয়েক মাস আগেই হিন্দুকুশ পর্বতমালায় সৃষ্ট ভূমিকম্পে পাকিস্তানে প্রায় চারশো মানুষ নিহত হয়েছিল। তবে শুক্রবারের ভূমিকম্পে এখনো কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে। পেশোয়ার, মানসেরা, হরিপুর, মালাকান্দ এবং অ্যাবোটাবাদে কম্পন অনুভূত হয়েছে। সূত্র: দ্য ডন
