ভেঙে ফেলা হলো মাও সে তুং-এর সেই বিশাল ভাস্কর্য

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৬, ২১:৪৪
চীনে মাও সে তুং-এর বিশালাকায় ভাস্কর্যটি ভেঙ্গে ফেলা হয়েছে। আধুনিক চীনের প্রতিষ্ঠাতার ১২১ ফুট উঁচু ভাস্কর্যটি বিশ্ব গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছিল। বিপুল পরিমাণ অর্থ খরচ করে ভাস্কর্যটি তৈরি করার কয়েক দিনের মধ্যেই ভেঙ্গে ফেলা হলো।
 
ভাস্কর্যটি ভাঙ্গার পেছনে সরকারি অনুমোদন না থাকার কারণ দেখানো হয়েছে। স্থানীয় উদ্যোক্তাদের অর্থায়নে একটি খোলা মাঠে এটি তৈরি করা হয়েছিল।

ভাস্কর্য তৈরিতে ৩০ লাখ ইউয়ান বা চার লাখ ৬০ হাজার মার্কিন ডলার ব্যয় হয়েছিল। ভাস্কর্যটির শিল্পমান নিয়ে চীনের ভেতরে বিতর্ক সৃষ্টি হয়েছিল।
IMG0
সূত্র: বিবিসি