আগামীকাল যাত্রা শুরু করবে 'কিকস্টার্ট বাংলাদেশ'

আপডেট : ১২ মার্চ ২০১৯, ১৯:০৫

উদ্বোধন হতে যাচ্ছে টু আওয়ার জব, ওমেন এ্যান্ড ই কমার্স ফোরাম এবং বাংলাদেশ আইপি ফোরামের সম্মীলিত একটি প্রজেক্ট 'কিকস্টার্ট বাংলাদেশ'। রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বুধবার (১৩ মার্চ) সকাল দশটায় শুরু হবে আয়োজনটি, শেষ হবে বেলা একটায়। আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সার্চ ইংলিশের প্রতিষ্টাতা রাজীব আহমেদ, এ্যাডকমের এমডি, নাজিম ফারহান চৌধুরী, ই-ক্যাব সভাপতি শমী কায়সার, দৈনিক ইত্তেফাকের এক্সিকিউটিভ ডিরেক্টর তারিন হোসেন মন্জু, বোল্ড এর প্রেসিডেন্ট কাজী এম আহমেদ, ৭১ টিভির নাজনীন মুন্নি, বাংলাদেশ আইপি ফোরামের প্রতিষ্টাতা ব্যারিস্টার হামিদুল মিসবাহ্, আমরাই বাংলাদেশের কো-ফাউন্ডার আরিফ আর হোসাইন, শার্পনারের সিইও নজর ই জিলানী। আয়োজনটির আয়োজক ওমেন এ্যান্ড ই কমার্স ফোরামর প্রতিষ্টাতা নাছিমা আক্তার নিশা।

ইত্তেফাক/জেডএইচডি