রাজবাড়ীতে ইয়াবাসহ আটক ১

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৬, ১০:১২
রাজবাড়ীর পাঁচুরিয়া ইউনিয়নের ভাণ্ডারিয়া মাদ্রাসা এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ নাজমুল হাসান প্রিন্স (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 
 
শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে এসব ইয়াবা আটক করা হয়। 
 
আটক প্রিন্স জেলা সদরের পাঁচুরিয়া ইউনিয়নের ভাণ্ডারিয়া এলাকার মোহন মোল্লার ছেলে।
 
রাজবাড়ী গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এস আই) মো. কামাল হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।