বো অর সানি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পরিবারের পালিত কুকুরের মধ্যে একটি। কুকুর হলেও সে-তো মার্কির প্রেসিডেন্টের পরিবারের একজন সদস্য।
শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বো অর সানিকে অপহরণ করার জন্য ফন্দি এঁটেছিলেন উত্তর ডাকোটার এক ব্যক্তি। কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারেননি তিনি। মার্কিন পুলিশের হাতে ধরা পড়তে হয়েছে তাকে।
কর্মকর্তারা বলেছেন, স্কট স্টকার্ট নামের ঐ ব্যক্তি বো অর সানিকে অপহরণ করতে চেয়েছিলেন।
ওয়াশিংটন ডিসির পুলিশ একটি শটগান, একটি রাইফেল ও একটি মেসেটসহ স্কটের গাড়ি আটক করেছে।
IMG0
আটকের সময় স্কট নিজের পক্ষে নানা ধরনের সাফাই গাওয়ার চেষ্টা করেন। তিনি নাকি সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি ও অভিনেত্রী মেরিলিন মনরোর সন্তান। তিনি এও বলেন, তার ইচ্ছা আমেরিকার প্রেসিডেন্ট হওয়া।
স্টককার্টের বিরুদ্ধে কলম্বিয়ার আগ্নেয়াস্ত্র আইন ভঙ্গ করার অভিযোগ আনা হয়েছে।
২০০৯ সালে বো প্রথম ওবামা পরিবারের সদস্য হয়। এরপর ২০১৩ সালে সানিকে পোষ্য হিসেবে নেয়া হয়। ওবামার পরিবারের ভাষায়, বোয়ের ‘ছোট বোন’ সানি।
