স্থূলতায় হতাশ হয়ে আত্মহত্যা!

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৬, ১২:২৩
ভারতে স্থূল স্বাস্থ্যের জন্য হতাশ এক তরুণ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ২৪ বছর বয়সী ভেত্রিসেলভান ভারতের তামিলনাড়ু রাজ্যের কলিম্বাটোরের বাসিন্দা।
 
প্রায় ১১০ কেজি ওজনের ভেত্রিসেলভান একটি মিলে কাজ করতেন। ওজনের কারণে তার পেশিতে প্রচণ্ড ব্যথা অনুভূত হতো, বিশেষ করে পা এবং পিঠে। নিজের এই সমস্যার জন্য হতাশ হয়ে পরনের ধুতি দিয়ে ফাঁস তৈরি করে শুক্রবার সন্ধ্যায় আত্মহত্যা করেন। রাতের বেলায় তার মা বাবা সন্তানের মৃতদেহ উদ্ধার করেন। এনডিটিভি।