২০ দল ভাঙার চেষ্টা করছে আওয়ামী লীগ: ফখরুল

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৬, ১৩:৫৮
 
বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ভোটারহীন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। এখন ২০ দলে ভাঙন ধরানোর চেষ্টা চালাচ্ছে। শনিবার ২০ দলের  অন্যতম শরিক লেবার পার্টির কাউন্সিল অধিবেশনে বক্তব্যকালে তিনি এই অভিযোগ করেন।
 
গত বৃহস্পতিবার ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী বিএনপি নেতৃত্বাধীন জোট ছাড়ার ঘোষণা দেন। এর দুইদির পর ফখরুল এই অভিযোগ করলেন।
 
মির্জা ফখরুল বলেন, যে আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে; সেই আওয়ামী লীগকে দেখলে মনে হয়, এটা একটা দেউলিয়া রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তা না হলে অন্য একটি রাজনৈতিক জোটকে ভাঙার চেষ্টা করত না।
 
বর্তমানে দেশ ‘গণতন্ত্রহীন’ অবস্থায় রয়েছে এমন দাবি করে করে তা ফিরিয়ে আনতে দেশপ্রেমিক সব দল ও গোষ্ঠীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।