নেত্রকোনায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৬, ১৪:১৮
 
নেত্রকোনা সদর উপজেলায় অজ্ঞাতনামা (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলার চল্লিশা ইউনিয়নের পশ্চিম বামনমোহা গ্রামের জারিয়া বিলের ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
চল্লিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহবুব উল আলম মজিদ জানান, পশ্চিম বামনমোহা গ্রামের জনৈক রাখাল সকাল সাড়ে আটটার দিকে জারিয়া বিলের মাঠে গরু চড়াতে যায়। এসময় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে আমাকে খবর দেয়। তাত্ক্ষণিক বিষয়টি নেত্রকোনা মডেল থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।