প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত ও জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ রাজধানীর সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিত্সা শেষে বাসায় ফিরেছেন। শনিবার দুপুরে তিনি বারিধারার বাসা ‘প্রেসিডেন্ট পার্ক’-এ ফিরেন।
এইচএম এরশাদ কয়েকদিন ধরে সর্দি, ঠাণ্ডা ও কাশিতে ভুগছিলেন। বুকে কফ জমে গেলে চিকিত্সকের পরামর্শে মঙ্গলবার তিনি ওই হাসপাতালে ভর্তি হন। তার ব্যক্তিগত সচিব (পিএস) মেজর (অব.) খালেদ আখতার ইত্তেফাককে জানান, তিনি এখন পুরোপুরি সুস্থ।
