রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হল থেকে হাতবোমা সদৃশ্য একটি বস্তু উদ্ধার করা হয়েছে।
শনিবার সোয়া ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের ভিতর থেকে এটি উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের ক্যান্টিনের সামনে থেকে হাতবোমা সদৃশ্য একটি বস্ত কে বা কারা ফেলে রেখে যায়। শনিবার ১২ টার দিকে হলের দায়িত্বরত নিরাপত্তা কর্মী বস্তুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এটি উদ্ধার করে নিয়ে যায়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
