এদেশের অকুতোভয় এক সেনা তিনি। বীর মুক্তিযোদ্ধা। নিজের অভিনয় জীবনে সেলুলয়েডেও মুক্তিযোদ্ধা হিসেবেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। আজ ইত্তেফাক কার্যালয়ে এসে খানিক সেই বিখ্যাত চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ এর নায়ক খসরু যখন বললেন, 'শোনো আমাদের চিনতে হলে বয়স হতে হবে ৬৫ থেকে ৮০। আমরা যখন কাজ করেছি, তখন তোমাদের জন্মও হয়নি! তাই এ প্রজন্মের বিনোদন সাংবাদিকেরা আমাদের খোঁজ খবরও রাখে না। অনেক কথাই এখনও অজানা তোমাদের। আমাদের এই চলচ্চিত্র, আজকের এফডিসির নেপথ্যের অনেক গল্প রয়েছে।’ সেই আলাপের ফাঁকেই পত্রিকা হাতে বিনোদন প্রতিদিনের ক্যামেরায় মুক্তিযোদ্ধা-চিত্রনায়ক খসরু। ছবি তুলেছেন সোহেল মামুন।
বিঃদ্র : ইত্তেফাক বিনোদন ও বিনোদন প্রতিদিনে খুব শিগগিরই এই বরেণ্য চিত্রনায়ক-মুক্তিযোদ্ধার সেলুলয়েড জীবন নিয়ে বিশেষ সাক্ষাৎকার প্রকাশ করা হবে।
