সেন্ট্রাল রাশিয়ায় আগুনেদগ্ধ হয়ে মারা গেছেন ৫ শিশু ও তাদের মা। রাশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে জানানো হয়, মস্কো থেকে ৯৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত লেনিনগোরস্ক অঞ্চলের টাটরস্তান অঞ্চলের ঘরে আগুন লাগে। সেখানে দমকল বাহিনী পৌছানোর আগেই সম্পূর্ন বাড়িতে আগুন লেতে যায়।
রাশিয়া নিউজ জানিয়েছে, মা ও তার ৫ সন্তান আগুনে পুড়ে মারা গেছে। কিন্তু তাদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেনি রাশিয়ান কতৃপক্ষ। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আগুনে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে মহিলার স্বামীকে।
মন্ত্রণালয় প্রাথমিক তদন্ত শেষে জানায়, ত্রুটিপূর্ন বৈদ্যতিক তার অথবা ঘর গরমের জন্য জ্বালানো আগুন থেকে অসাবধানতা বশত আগুন লাগতে পারে। ইয়াহু নিউজ।
