মুক্তি পাচ্ছে ‘আন্ডার কনস্ট্রাকশন’

আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ০৩:০৭

আগামী ২২ জানুয়ারি মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘আন্ডার কনস্ট্রাকশন’। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী শাহানা গোস্বামী ও অভিনেতা রাহুল বোস। এছাড়াও আছেন শাহাদাত, মিতা  চৌধুরী, তৌফিকুল ইসলাম ইমন, রিকিতা নন্দিনী শিমু প্রমুখ।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রুবাইয়াত হোসেন। গত জুনে উত্তর আমেরিকার সিয়াটল চলচ্চিত্র উত্সবে ‘আন্ডার কনস্ট্রাকশন’ চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। এরপর আরও কয়েকটি উত্সবে অংশ নিয়েছে এটি। চলচ্চিত্রটি ফিলিপাইনের সালামিন্দানাও এশিয়ান চলচ্চিত্র উত্সবে সেরা চলচ্চিত্র হিসেবে জিতেছে গোল্ডেন ডুরিয়ান পুরস্কার।