সেলফি তুলতে গিয়ে নিখোঁজ!

আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ১০:৪০
ভারতের মুম্বাইয়ের বান্দ্রার সমুদ্র সৈকতে সেলফি তুলতে গিয়ে নিখোঁজ হয়েছেন এক তরুণী। তারানুম নামের ওই তরুণীকে বাঁচাতে গিয়ে নিখোঁজ হয়েছেন রমেশ নামের স্থানীয় এক যুবক। 
 
শনিবার এ ঘটনা ঘটে। মুম্বাই পুলিশ জানিয়েছে সমুদ্রের তীরে একটি পাথরের উপর দাঁড়িয়ে সেলফি তুলছিলেন তারানুম ও তার দুই বান্ধবী। সেসময় হঠাৎ উঁচু একটি ঢেউয়ের ধাক্কায় পাথরটি সরে গেলে তিন জনই পানিতে তলিয়ে যান। দুই বান্ধবী তীরে উঠতে পারলেও ঢেউয়ের স্রোতে সাগড়ে ভেসে যান তারানুম। কাছাকাছি থাকা স্থানীয় এক ব্যক্তি তারানুমকে বাঁচাতে সাগড়ে ঝাঁপ দেওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন।
 
IMG0
 
নিখোঁজ তারানুম ও রমেশকে উদ্ধারে সমুদ্রে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস। ওই তরুণী বান্দ্রায় পিকনিক করতে এসেছিলেন বলে জানিয়েছে মুম্বাই পুলিশের মুখপাত্র ডিসিপি ধনঞ্জয় কুলকার্নি। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে সেলফি তুলতে গিয়ে নিহত হওয়া বা দুর্ঘটনার স্বীকার হওয়ার ঘটনা বেড়েই চলছে। বেশ কয়েকটি দেশ এরই মধ্যে বিপদজনক স্থানে সেলফি তোলা নিষিদ্ধ ঘোষণা করেছে। ইন্ডিয়া.কম।