সিরিয়ায় বিমান হামলায় নিহত ৬০

আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ১১:৩৮
সিরিয়ার মার আল নুমান এলাকায় বিমান হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। নিজস্ব সূত্রের বরাত দিয়ে এই কথা জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান হিউম্যান রাইটস অবজারভেটরি।
 
মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, বিমান থেকে চারটি মিসাইলের মাধ্যমে হামলা করা হয়। এর লক্ষ্যবস্তু ছিল মার আল নুমান এর একটি আদালত, কারাগার এবং আদালত ও একটি বাজারের মধ্যবর্তী রাস্তা। নিহতদের মধ্যে বিভিন্ন জঙ্গি ও বিদ্রোহী গোষ্ঠীর যোদ্ধা, কারাবন্দীসহ বেসামরিক নাগরিকও রয়েছেন। এই হামলায় অসংখ্য মানুষ আহত হয়েছেন এবং নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে সংগঠনটি। এই হামলা সিরীয় সরকারি বিমান বাহিনী না রাশিয়ান বিমান বাহিনী চালিয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।