‘মোস্ট ওয়ান্টেড’ মাদক ব্যবসায়ী জোকুইন এল চাপো গুজম্যানের সাক্ষাৎকার নিয়েছিলেন হলিউড অভিনেতা শন পেন। গত অক্টোবরে একটি গোপন জায়গায় নেয়া সেই সাক্ষাৎকার এল চাপো আবারো আটক হওয়ার পরে রোলিং স্টোনের চলতি সংখ্যায় ছাপা হয়েছে।
গত অক্টোবরে মেক্সিকোর একটি জঙ্গলে তার সাক্ষাৎকারটি নেয়া হয়। এর আগে জুলাই মাসে মেক্সিকোর সর্বোচ্চ নিরাপত্তা সংবলিত একটি কারাগার থেকে পালিয়ে ছিলেন তিনি। গত শুক্রবারে তাকে আবারো আটক করে মেক্সিকান কর্তৃপক্ষ। নাম প্রকাশ না করার শর্তে একজন মেক্সিকান কর্মকর্তা জানান, শন পেনের সঙ্গে সাক্ষাৎকারের সূত্র তাকে আটক করতে সহায়তা করেছে।
এর আগে মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল বলেছিলেন, গুজম্যান তার আত্মজীবনী নিয়ে একটা সিনেমা তৈরি করতে চাচ্ছিলেন এবং এই কারণে তাকে আবারো আটক করা সম্ভব হয়েছে। সে অভিনেত্রী ও প্রযোজকদের সঙ্গে দেখা করছিল যা আমাদের তদন্তের একটা অংশ ছিল। রোলিং স্টোনে প্রকাশিত সাক্ষাতকারে পেনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এল চাপো, এমনকি মাদক পাচার নিয়েও। সেখানে তাকে উদ্ধৃত করে বলা হয়, যদি মাদকের ব্যবহার না থাকতো তাহলে সেটি বিক্রি হতো না। বিবিসি।
