এক ফ্রেমে ঐশ্বরিয়া-ক্যাটরিনা-সোনম

আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ১৪:৫৪
 
এক ফ্রেমে বন্দী হয়েছেন ঐশ্বরিয়া রায়, ক্যাটরিনা কাইফ ও সোনম কাপুর। না, কোনো ছবিতে নয়। লরিয়েল প্যারিসের একটি পণ্যের বিজ্ঞাপনে একই স্ক্রিনে কাজ করেছেন বলিউডের এই তিন সুন্দরী।
 
ঐশ্বরিয়া, ক্যাটরিনা ও সোনম-এই তিনজনই লরিয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। বিভিন্ন সময়ে পণ্যের প্রচারণায় আলাদাভাবে দেখা গেছে তাদের। তবে এবারই প্রথম একসঙ্গে ক্যামেরায় কাজ করেছেন তারা।
 
IMG0
 
চলতি বছরে তিন নায়িকারই ছবি মুক্তি পাবে। সোনম কাপুর তার অভিনীত ‘নিরজা’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ক্যাটরিনাও ‘ফিতুর’ ছবির প্রচারণা শুরু করেছেন। অন্যদিকে এবছর ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ও ‘সর্বজিত’-এ দেখা যাবে ঐশ্বরিয়াকে। খবর: বলিউড হাঙ্গামা।