ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব গারো হিল জেলায় ব্যস্ত এক মার্কেটে বোমার বিস্ফোরণে এক নারীসহ নয়জন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সোয়া ১টায় উইলিয়াম নগরের একটি বাজারে বিস্ফোরণটি ঘটানো হয় বলে শনিবার জানিয়েছে পুলিশ।
এক পুলিশ কর্মকর্তা বলেন, 'রাত প্রায় সোয়া ১টায় উইলিয়াম নগর বাজারে হাতে তৈরি একটি বোমার বিস্ফোরণে এক নারীসহ মোট নয়জন আহত হয়েছেন।'
বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী গারো ন্যাশনাল লিবারেশন আর্মির সদস্যরা এই বোমা বিস্ফোরণটি ঘটিয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে বলে জানান তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেস।
