হেমসওয়ার্থকে বিয়ের প্রস্তাব দেবেন সাইরাস!

আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ১৭:৫৬
মাইলি সাইরাস তার গানের জন্য যতটা না পরিচিত তার চেয়ে বেশি পরিচিতি পেয়েছেন বিতর্কিত কাণ্ডকারখানার জন্য। নিয়মিত বিরতিতে নানা উদ্ভট কাজ করেছেন তিনি। হয় আজগুবি পোশাক পরে স্টেজে উপস্থিত হন, না হয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন টপলেস ছবি। আর এ নিয়ে মিডিয়ায় শুরু হয় হৈ চৈ।
 
এবারও মিডিয়ার আলোচনায় সাইরাস, তবে সেটা কোনো বিতর্কিত কাণ্ডের জন্য নয়। এই পপ গায়িকাকে নিয়ে এবার মিডিয়া সরব হয়েছে সম্পূর্ণ ভিন্ন এক কারণে। আর তা হল ‘হ্যাংগার গেইমস’ অভিনেতা লিয়াম হেমসওয়ার্থকে বিয়ের প্রস্তাব দিতে চলেছেন এই মার্কিনী।
 
খবরটা গুজব নাকি সত্যি তা নিশ্চিত করতে পারেনি হলিউড লাইফ। তবে বিনোদন বিষয়ক ওয়েবসাইটটি জানিয়েছে, কনে হতে রাজি মাইলি সাইরাস। এবার হেমসওয়ার্থের সম্মতি মিললেই বিয়ের পিঁড়িতে বসবেন দুজন।
 
নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের উদ্ধৃতি দিয়ে ওয়েবসাইটটি জানিয়েছে, কারো মাধ্যমে নয়, নিজের বিয়ের প্রস্তাব নিজেই পাড়তে চান সাইরাস।