থ্রিডি স্মার্টফোন বিক্রির ঘোষণা দিয়েছে সার্চ জায়ান্ট গুগল ও ল্যাপটপ জায়ান্ট লেনোভো। যুক্তরাষ্ট্রের লাগ ভেগাসে প্রযুক্তিপণ্যের মহোৎসব ‘সিইএস ২০১৬’তে এই ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠান দুটি।
বৃহস্পতিবারের ওই ঘোষণায় প্রতিষ্ঠান দুটি জানায়, তারা থ্রিডি সম্বলিত ফোন তৈরি করেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবী, এই ফোনের ক্যামেরা অনেক দূর পর্যন্ত দেখতে পারে। এই ক্যামেরা উপর-নিচ করে ব্যবহারকারীর কক্ষের ভেতর থেকে ছাদ পর্যন্ত যত দূর চোখ যায় তার সবই ফ্রেমবন্দী করা যায়।
এছাড়া এই ডিভাইসে এমন কিছু অ্যাপ আছে যা দিয়ে নানান ভার্চুয়াল রিয়েলিটি গেমস খেলা যায়। গুগলের প্রজেক্ট ট্যাঙ্গো থেকে তৈরি করা হচ্ছে এই থ্রিডি ফোন। ৬.৫ ইঞ্চির ডিসপ্লের এই ফোন ৫০০ ডলারে বিক্রি করা হবে।
ডিভাইসটির ব্যাপারে আর কোনো তথ্য জানায়নি গুগল বা লেনোভো। সূত্র- টাইমস অব ইন্ডিয়া।
