লটারির ভাগ্য সবার ভালো হয়না। কেউ সারা জীবন ধরে লটারির টিকিট কিনেও পুরস্কার পায় না আবার কেউবা একটা টিকেট কিনেই পেয়ে যায় প্রথম পুরস্কার। তবে এবারের ঘটনা একটু ভিন্ন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় লটারির প্রথম পুরস্কারের কোনো দাবিদারকে পাওয়া যাচ্ছে না। ধারনা করা হচ্ছে যে 'হতভাগ্য' ব্যক্তি প্রথম পুরস্কারের টিকিটটি কিনেছিলেন তিনি হয়তো তা হারিয়েই ফেলেছেন।
লটারির ড্র অনুষ্ঠিত হয় শনিবার রাতে। কিন্তু কেউ জিততে না পারায় আগামী বুধবার ফের ড্র হবে। এই দেরির ফলে লটারির মূল্যমান বেড়ে দাঁড়াতে পারে ১৩০কোটি ডলারে।
পাওয়ার বল নামে পরিচিত এই লটারি যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৪৪টিতেই হয়। প্রতি বুধবার এবং শনিবার রাত ১০টা ৫৯ মিনিটে লটারির ড্র অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো জানিয়েছে, শনিবারের লটারিতে প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাব্যতা ছিলো ২৯ কোটি ২০ লাখের মধ্যে মধ্যে এক। সূত্র: বিবিসি
