৩৫ হাজার দর্শককে নিয়ে মৌসুমী ও শান্তা

আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ১৯:৪৯

হবিগঞ্জে একটি পাণীয় কোম্পানীর ক্যাম্পেইন কনসার্টে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অংশ নিলেন চিত্রনায়িকা মৌসুমী। গত ৯ জানুয়ারী অনুষ্ঠিত প্রায় ৩৫ হাজার দর্শকদের সাথে এক বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন তিনি।

অনুষ্ঠানে যোগ দেয়া প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘প্রাণ গ্রুপের সাথে আমি অফিসিয়ালী যুক্ত। কিন্তু এখানে এসে সত্যিই অন্যরকম ভালো লাগছে। কারণ অভিনয়ের পাশাপাশি আমি বেশ কিছু সামাজিক সংগঠনের সাথেও জড়িত আছি। তাই সাধারণ দর্শকদের কাছে এলেই ভালো লাগে।’

অন্যদিকে পুরো ইভেন্ট উপস্থাপনা করেছেন উপস্থাপক শান্তা জাহান। হবিগঞ্জের এই অনুষ্ঠান প্রসঙ্গে শান্তা বলেন, ‘মৌসুমী আপু যে এত অমায়িক একজন মানুষ তা এর আগেও কাজ করে বুঝেছি। এত বিশাল দর্শককে মাত্র কয়েক মিনিটেই মোহিত করে তুললেন। সত্যিই তিনি অনন্যা। পাশাপাশি ছোট পর্দাার একাধিক কাজের ফাঁকে এ ধরনের ব্যতিক্রমী ইভেন্টে এসে ভালো লাগছে।’