যুক্তরাষ্ট্রের হ্যাকিং পরিকল্পনায় টেক জায়ান্টদের 'হামলা'

আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ২০:২৬
 
আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সাইবার হামলার অনুমতি দিয়ে নতুন এক আইন করার পরিকল্পনা হাতে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে সমালোচনামুখর হয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল, মাইক্রোসফট, গুগল ও ফেসবুক।
 
নতুন এই আইনের খসড়া পরিকল্পনায় বলা হয়েছে, গোয়েন্দা, পুলিশ, সশস্ত্র বাহিনী ও নিরাপত্তা সেবাদাতা প্রতিষ্ঠানকে হ্যাক করার ক্ষমতা দেয়া হবে। অপরাধীদের যোগাযোগ নেটওয়ার্ক বন্ধ করতে প্রয়োজনে তারা সাইবার হামলা চালাবে। তবে আদালতের অনুমতি ছাড়া এই কাজ করতে পারবে না তারা।
 
এই পরিকল্পনার সমালোচনা করে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বলছে, এটা ভয়ংকর এক নজির হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের দেখাদেখি একই পরিকল্পনা অন্যান্য দেশও নিতে শুরু করবে। এতে অনলাইন সেবার বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে নষ্ট হবে। সুতরাং এমন পরিকল্পনা নিয়ে আর কোনোভাবেই এগুনো উচিত না।