তিন খানের মধ্যে আনুশকার চোখে সালমানই অনন্য

আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ২১:৫১
 
শাহরুখ খানের মাধ্যমে বলিউডে এসেছেন, আমির খানের বিপরীতে অভিনয় করে নিজেকে চিনিয়েছেন। অথচ এই দুই খানের নামও নিলেন না মুখে, ‘অনন্য ব্যক্তি’র প্রসঙ্গ আসতেই নির্দ্বিধায় সালমান খানকে বেছে নিলেন আনুশকা শর্মা!
 
কখনো সালমানের সংস্পর্শে আসার সুযোগই হয়নি আনুশকার। অথচ, সালমান সম্পর্কে তার মূল্যায়ন, ‘ব্যক্তিত্বের প্রশ্নে তার মতো আর কেউ নেই।’
 
অনুশকা আরও বলেন, ‘প্রথমত, সালমানের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। দ্বিতীয়ত, সুলতান –এ আমার ভূমিকা নিয়েও আমি উদ্দীপ্ত।
 
ক’দিন আগে ‘সুলতান’ এর নায়িকা হিসেবে আনুশকাকে বেছে নেন প্রাযোজক আদিত্য চোপড়া ও পরিচালক আলি আব্বাস জাফর। সালমানের নায়িকা হিসেবে প্রিয়াঙ্কা চোপড়া, পরিণীতি চোপড়া এবং কৃতী শ্যাননের নাম শোনা গেলেও শেষমেশ বেছে নেওয়া হয় ‘ব্যান্ড বাজা বারাত’ এর নায়িকাকে।
 
আনুশকা শাহরুখের সঙ্গে ‘রব নে বনাদি জোড়ি’ এবং আমির খানের সঙ্গে ‘পিকে’তে অভিনয় করেছেন। এই প্রথমবারের মতো বলিউডের তৃতীয় খানের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি।
 
অনেক দিন পর এই ছবির সৌজন্যে অচেনা লুকে আসছেন সালমান। ছবিতে ভাইজানকে দেখা যাবে ৪০ বছর বয়সী হরিয়ানার কুস্তিগির সুলতান আলী খানের ভূমিকায়। মিডিয়ায় প্রকাশিত এক ছবিতে এ অভিনেতার তীক্ষ্ণ চাহনি, ছোট করে ছাঁটা চুল, বাঁকানো গোঁফ— এসব দেখে তাকে আপাদমস্তক একজন কুস্তিগিরই মনে হয়েছে।
 
সুলতান হওয়ার লক্ষ্যে সালমানকে কুস্তি, মিক্সড মার্শাল আর্ট শেখার পাশাপাশি কঠোর সব নিয়মকানুন মেনে চলতে হচ্ছে। যশ রাজ ফিল্মসের ব্যানারে এই ছবি মুক্তি পাবে চলতি বছরের ঈদে। সূত্র: সূত্র- ইন্ডিয়ান এক্সপ্রেস