ধর্ষণ মামলায় অভিযুক্ত ঝিনাইদহের সেই শিশুর জামিন

আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ২১:৫৮
ঝিনাইদহে ধর্ষণ মামলায় অভিযুক্ত সাত বছর বয়সী সজীবকে জামিন দিয়েছে অদালত।
 
রবিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এবং শিশু আদালতের বিচারক আবু আহছান মো. হাবিব তার জামিন আবেদন মঞ্জুর করেন বলে জানান পিপি ইসমাইল হোসেন জানান। সজীবের জন্মসনদ পাওয়ার পর আদালত তাকে মামলা থেকে অব্যাহতি দেবে বলেও জানান তিনি।
 
গত ২৪ এপ্রিল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোস্তবাপুর গ্রামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রামের এক কিশোরকে আসামি করে মামলা করেন মেয়েটির বাবা। মামলায় সজীবকে আসামি না করলেও তদন্ত কর্মকতা কালীগঞ্জ থানার তৎকালীন পরিদর্শক ইউনুস আলী তাকে দোষীপত্রভুক্ত করেন।
 
পরিদর্শক ইউনুস আলী পরে চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের ওসি হিসেবে বদলি হন। তিনি তখন মোবাইল ফোনে বলেছিলেন, শিশুটি আসামি না হলেও ধর্ষিতা তার জবানবন্দিতে বলেছে, আম খাওয়ার কথা বলে ধর্ষকের ঘরে সে তাকে ডেকে দেয়। এ কারণে তাকে সহযোগী আসামি করা হয়।