ইউটিউবে প্রথম কোন হিন্দি গানে ১০ কোটি হিট

আপডেট : ১১ জানুয়ারি ২০১৬, ০০:০৭
‘আশিকী’ (১৯৯০) ছবির জনপ্রিয় ‘ধীরে ধীরে সে... ’ গানটিকে নতুন আঙ্গিকে সাজিয়ে গত বছরের ১ সেপ্টেম্বর ইউটিউবে মুক্তি দিয়েছিল টি-সিরিজ।
নতুন করে গানটিকে সাজানোর কাজটি করেছেন র‍্যাপসংগীত তারকা হানি সিং।
 
বলিউডের তারকা হৃতিক রোশন ও সোনম কাপুরের অংশগ্রহণে সংগীতশিল্পী হানি সিংয়ের কণ্ঠে গাওয়া গানটির ভিডিওটি ইউটিউবে ছাড়ার পর থেকে এ পর্যন্ত দেখা হয়েছে ১০ কোটি বারেরও বেশি।
 
টি-সিরিজের প্রধান ভূষণ কুমার এ ব্যাপারটিতে দারুণ আনন্দিত। তিনি বলেন, বারই প্রথম কোনো হিন্দি গান এত বিপুলসংখ্যক দর্শক পেল, যা এর আগে বলিউডের কোনো গান পায়নি। বিষয়টি আমাদের জন্য দারুন আনন্দের।