সম্প্রতি হুট করেই বিয়ের পর্বটা সেরে ফেলেছেন আনিকা কবির শখ ও নিলয় আলমগীর। তবে বিয়ের খবরটা শখ বা নিলয় কারও কাছ থেকেই পাওয়া যায়নি। তাদের ঘনিষ্ঠজনদের খবর অনুযায়ী নিশ্চিত হওয়া গেছে তাদের লুকোচুরি বিয়ের খবরটি। অবশেষ পর্দার সামনে এলেন নিলয় শখ দু’জনই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারা স্ট্যাটাস দিয়ে জানান দিয়েছেন জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তারা।
শখ তার ফেসবুকে বিয়ের ছবি পোস্ট করেন এবং নিলয় একটি স্ট্যাটাসে বলেন, ‘সরি, না জানিয়ে হুট করে বিয়ে করার জন্য। তারপরও যারা রাগ ভুলে মন থেকে শুভেচ্ছা জানিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও রাগ করে আছেন তাদেরকে আবারও সরি। নতুন দম্পতির জন্য দোয়া করবেন সবাই।’
