হিন্দু ও খ্রিস্টান রীতিতে বিয়ে করবেন অসিন

আপডেট : ১১ জানুয়ারি ২০১৬, ১০:২৩
দিল্লীর উদ্যোক্তা ও ব্যবসায়ী রাহুল শর্মাকে বিয়ে করতে চলেছেন বলিউড অভিনেত্রী অসিন। ২০ জানুয়ারি তিনি বিয়ের পিঁড়িতে বসছেন। এখন পুরোদমে কেনাকাটা নিয়ে মজে আছেন তিনি।
 
দিল্লীর এক হোটেলে বিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিয়েটা খুব একটা ধুমধাম করে হবে না। শ’ খানেক নিমন্ত্রিত অতিথির উপস্থিতিতে অনেকটা নিভৃতে বিবাহ বন্ধনে বাঁধা পরবেন গজনি অভিনেত্রী। তবে বিয়েটা হবে হিন্দু ও খ্রিস্টান রীতিতে।
 
নাম প্রকাশে অনিচ্ছুক অসিনের এক আত্মীয়ের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।IMG0
 
তেলেগু ও তামিল ভাষার জনপ্রিয় এই অভিনেত্রী ২০০৮ সালে আমির খানের বিপরীতে‘গজনি’ ছবির মাধ্যমে বলিউডে পরিচিতি পান। এরপর একাধিক বলিউডে ছবিতে অভিনয় করেন তিনি।  ‘লন্ডন ড্রিমস’, ‘রেডি’ ও বোল বচ্চন’র মতো ছবিতে দেখা গেছে তাকে। সর্বশেষ ‘অল ইজ ওয়েল’ ছবিতে অভিনয় করেন তিনি। ছবিতে অসিন ছাড়াও ছিলেন ঋষি কাপুর ও অভিষেক বচ্চন। ছবিটি ফ্লপ করে।