মেক্সিকোতে ফুটবলারদের বাস খাদে, নিহত ২১

আপডেট : ১১ জানুয়ারি ২০১৬, ১০:৪৮
 
মেক্সিকোতে অপেশাদার ফুটবল খেলোয়াড় ও সমর্থক বহনকারীদের একটি বাস খাদে  অন্তত ২১জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার দেশটির পূর্বাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
 
মেক্সিকোর পূর্বাঞ্চলীয় রাজ্য ভেরাক্রুজের কর্মকর্তারা বলেছেন, অটোয়াকের পৌরসভায় এই দুর্ঘটনায় আরো ৩০ জন আহত হয়েছেন।
 
প্রাথমিক তদন্তে দেখা গেছে, বাসটি অনেক দ্রুত গতিতে চলছিল। চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সেতু থেকে অটোয়াক নদীতে পড়ে যায়।
 
তাত্ক্ষণিকভাবে নিহতের সংখ্যা ১৬ জন জানানো হলেও পরে বাসের ভেতর থেকে আরো লাশ উদ্ধার করা হয়।
 
বাসটিতে করে খেলোয়াড়রা একটি অপেশাদার ফুটবল ম্যাচ খেলার জন্য যাচ্ছিল। সেখানে শিশু যাত্রীও ছিল। খবর: এএফপি।