ভারত মহাসাগরীয় অঞ্চলের নৌবাহিনী প্রধানদের অংশগ্রহণে ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম (আইওএনএস)।
সোমবার সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর হোটেল রেডিসনে রাষ্ট্রপতি আবদুল হামিদ আইওএনএস-২০১৬ শীর্ষক আন্তর্জাতিক এ সম্মেলনের উদ্বোধন করেন। নৌবাহিনী প্রধান এম ফরিদ হাবিব এ সময় উপস্থিত ছিলেন।
সম্মেলনে ৩০টি দেশের নৌবাহিনী প্রধান, ঊর্ধ্বতন নৌ কর্মকর্তা, সমুদ্র বিষয়ক আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাগুলোর প্রধান, মেরিটাইম বিশেষজ্ঞ ও পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা অংশ নেন। এ সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
