যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের চূড়ান্ত মনোনয়ন পাওয়ার আগে মনোনয়ন প্রত্যাশী কাউকেই প্রকাশ্যে সমর্থন জানাবেন না প্রেসিডেন্ট বারাক ওবামা। চলতি বছরের নভেম্বরে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
হোয়াইট হাউজের চিফ অব স্টাফ ডেনিস ম্যাকডোনা জানিয়েছেন, প্রাইমারিগুলোতে মনোনয়নের ধাপ শেষ হওয়ার হওয়ার পর তিনি (ওবামা) প্রচারণা চালাবেন। বিভিন্ন জরিপে ডেমোক্রেটদলীয় মনোনয়নের দৌড়ে সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনই এগিয়ে রয়েছেন। ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্সও ডেমোক্রেটদলীয় মনোনয়নের দৌড়ে রয়েছেন।
ডেমোক্রেট থেকে আরো যারা প্রেসিডেন্ট পদে মনোনয়ন পাওয়ার আশায় লড়ছেন তাদের মধ্যে রয়েছেন বাল্টিমোরের মেয়র ও ম্যারিল্যান্ডের সাবেক গভর্নল মার্টিন ও’মেলি। হোয়াইট হাউজের চিফ অব স্টাফ ম্যাকডোনা আরও জানিয়েছেন, “অতীতে যা হয়ে এসেছে ওবামার সিদ্ধান্ত তার ব্যতিক্রম হবে না।
২০০৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমক্রেটদলীয় মনোনয়ন পাওয়ার জন্য ওবামা ও হিলারি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর হিলারিকে পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত করেছিলেন ওবামা। ফেব্রুয়ারিতে আইওয়ায় ককাসের মধ্যদিয়ে ডেমক্রেট ও রিপাবলিকান প্রার্থী মনোনয়নের চূড়ান্ত প্রক্রিয়া শুরু হবে। ১৮ থেকে ২১ জুলাই পর্যন্ত ক্লিভল্যান্ডে সম্মেলনের মাধ্যমে রিপাবলিকানরা তাদের প্রার্থী চূড়ান্ত করবেন। আর ডেমোক্রেটদের প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে সম্মেলনটি শুরু হবে ২৫ জুলাই থেকে ফিলাডেলফিয়ায়।
