‘কে’ সিরিজের দুটি ফোন আনতে যাচ্ছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি। এই সিরিজের পূর্ববর্তী ফোনগুলো গ্রাহকপ্রিয়তা পাওয়ায় নতুন এই ডিভাইস দুটি আনছে কোরিয়ান প্রতিষ্ঠানটি। সম্প্রতি লাস ভেগাসের প্রযুক্তিপণ্যের আসর ‘সিইএস ২০১৬’ –তে কে১০ ও কে৭ নামের এই ফোন দুটি উন্মোচন করা হয়।
এ ব্যাপারে এলজির পক্ষ থেকে বলা হয়েছে, জনপ্রিয়তা বিবেচনা করে ‘এল’ সিরিজের ফোন না এনে ‘কে’ সিরিজের ফোন আনা হচ্ছে। এই সিরিজের অন্যান্য ফোনের মতো নতুন হ্যান্ডসেট দুটিও সাড়া জাগাবে। সূত্র- অ্যান্ড্রয়েড অথোরিটি ও এনডিটিভি।
এলজি কে১০ –তে ৭২০*১২৮০ পিক্সেল রেজ্যুলেশনের ৫ দশমিক ৩ ইঞ্চির ডিসপ্লে ও অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম থাকবে।
থ্রিজি ও ফোরজি এলটিই কানেক্টিভিটির দুটি সংস্করণে আসবে কে১০। এর মধ্যে থ্রিজি কানেক্টিভিটির ডিভাইসে ১ দশমিক ৩ গিগাহার্টজের প্রসেসর, ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা,৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ও ২৩০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকবে।
ফোরজি কানেক্টিভিটির স্মার্টফোনটি আবার দুটি সংস্করণে বাজারে আসতে পারে। এর মধ্যে একটিতে ১ দশমিক ৩ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর এবং অপরটিতে ১ দশমিক ১৪ গিগাহার্টজের অক্টা-কোর প্রসেসর থাকতে পারে। এছাড়া ডিভাইস দুটিতে থাকবে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
কে১০ স্মার্টফোনটি ১ জিবি, ১ দশমিক ৫ জিবি ও ২ জিবি র্যা মের তিনটি আলাদা সংস্করণে বাজারে আসতে পারে। এর মধ্যে প্রথম দুটিতে ৮ ও অপর সংস্করণটিতে ১৬ জিবির ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। ২৩০০ এমএএইচের ব্যাটারির ফোনটি সাদা, নীল ও সোনালি রঙে বাজারে ছাড়া হতে পারে।
অন্যদিকে, কে৭ স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম থাকবে। থ্রিজি ও ফোরজি কানেক্টিভিটির দুটি আলাদা সংস্করণে ফোনটি বাজারে আসবে। এর মধ্যে থ্রিজি কানেক্টিভিটির হ্যান্ডসেটে ১ দশমিক ৩ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর এবং ফোরজি এলটিই কানেক্টিভিটির স্মার্টফোনে ১ দশমিক ১ গিগাহার্টজের প্রসেসর থাকবে।IMG0
৮৫৪*৪৮০ পিক্সেল রেজ্যুলেশনের ৫ ইঞ্চি এফডব্লিউভিজিএ ডিসপ্লের এই ফোনে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে।
এই ডিভাইসটিও ১ জিবি ও ১ দশমিক ৫ জিবির দুটি আলাদা সংস্করণের র্যা মে আসবে। ১ জিবি র্যা মের সংস্করণে ৮ জিবি ও ১ দশমিক ৫ জিবির সংস্করণে ১৬ জিবির ইন্টারনাল স্টোরেজ থাকবে। এছাড়া স্মার্টফোনটিতে ২১২৫ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকবে। সাদা,কালো ও সোনালি রঙে আসবে এই ফোনটিও।
