ভেড়ামারায় বিএনপির ৩ শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

আপডেট : ১১ জানুয়ারি ২০১৬, ১২:৫০
কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপি থেকে ৩ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন। ভেড়ামারা উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক বছির উদ্দিন বাচ্চু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার-উল আজিম বাবু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল হক, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, পৌর যুবদলের আহ্বায়ক মজিবর রহমান বাবু মন্ডল এর নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পদত্যাগ করেছেন। 
 
এ বিষয়ে বিএনপি নেতা বছির উদ্দিন বাচ্চু, আনোয়ার-উল আজিম বাবু ও সামছুল হক এক লিখিত বিবৃতিতে জানান, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পৌরসভার পৌর নির্বাচনে সাবেক সংসদ সদস্য জনাব অধ্যাপক শহীদুল ইসলাম এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. তৌহিদুল ইসলাম আলম এই দু’নেতা দলের গঠনতন্ত্র, নিয়মনীতিকে পাশ কাটিয়ে তাদের নিজ ও পারিবারিক স্বার্থসিদ্ধি হাসিলের জন্য দলের নিয়ম বর্হিভূত কার্যকলাপ করেছে। উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উল্লেখিত নেতৃবৃন্দ এই দায়ভার বহন করবে না বলে উক্ত দল থেকে আমরা স্বইচ্ছায় পদত্যাগ করলাম। 
 
ভেড়ামারা উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক বছির উদ্দিন বাচ্চু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার-উল আজিম বাবু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল হক, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, পৌর যুবদলের আহ্বায়ক মজিবর রহমান বাবু মন্ডল, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর আমিনুর রহমান, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ কালাম মন্ডল, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, ১নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি নাফু হাজী, পৌর বিএনপির সহ সভাপতি জাহিদুল ইসলাম ও মুকুল মালিথা, 
 
ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, উপজেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সুমন রহমান পিতলা, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি শাহীন হোসেন, ৭নং ওয়ার্ড প্রচার সম্পাদক ও ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসেম সরকার, ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আকাত আলী আকাত, ১নং ওয়ার্ডের সহ-সভাপতি নাজমুল আলম, কলেজ বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ৭নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক কামাল পারভেজ, বিএনপি নেতা রেজাউল ইসলাম, জানবার হোসেন, শাহ আলম রুনি, জানারুল ইসলাম, গোলাম হায়দার, হাসান আলী, সামছুল ইসলাম, গোলাম সরোয়ার, সিরাজুল ইসলাম ডাবলু, মেহের আলী, বাকু, ফারুক, আব্দুর রহিম, বেলাল হোসেন, মোলা প্রামানিক, খুদু মিস্ত্রী, আব্দুল হালিম, বাচ্চু, সিদ্দিক, আব্দুল জলিল লিটনসহ প্রায় ৩ শতাধিক বিএনপি ও এর অঙ্গসংগঠন থেকে নেতাকর্মীরা গণ পদত্যাগ করেছেন।