প্রকৃতির নিয়ম অনুযায়ী, প্রাণীর মুখে থাকে দাঁত। কিন্তু মাঝে মাঝে এর ব্যতিক্রমও দেখা যায়। যেমনটা দেখা গেছে যুক্তরাষ্ট্রে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক শিকারীর গুলিতে মারা গেছে কোগার। এটি পাহাড়ি সিংহ নামেই বেশ পরিচিত। মজার ব্যাপার হলো, সিংহটির মুখে দাঁত তো রয়েছেই, তার কপালের মধ্যেও গজিয়েছে কয়েকটি দাঁত।
দ্য আইডাহো ডিপার্টমেন্ট অব ফিস অ্যান্ড গেম বলেছে, সিংহটির কপালে জন্মানো ঐ দাঁতগুলো অপর যমজেরও হতে পারে। মা সিংহের পেটে থাকা অবস্থায় কোনো কারণে যমজটি মারা যেতে পারে। আবার এটি কোনো টিউমারও হতে পারে।
সংস্থাটি বলছে, জীববিজ্ঞানীরা এর আগে এধরনের দাঁতওয়ালা পাহাড়ি সিং দেখেননি।
আইডাহোর ওয়েসটন শহরে একটি কুকুরকে আক্রমণ করলে সিংহটি গুলি করে হত্যা করা হয়। পরে বন বিভাগের একজন কর্মকর্তা সিংহটিকে পর্যবেক্ষণ করতে গিয়ে মাথায় দাঁতের বিষয়টি দেখেন।
পাহাড়ি সিংহ এক ধরনের বড় বিড়াল। এদেরকে ইডহোতে বেশি দেখা যায়। এরা মানুষের কাছাকাছি খুব একটা আসে না। খবর: বিবিসি।
