জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দুপুর আড়াইটায় এই জনসভা শুরু হয়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জনসভার মঞ্চে রয়েছেন। বিভিন্ন স্থান থেকে দল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে জনসভায় আসছেন। জনসভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন।
মুক্তিযুদ্ধে বিজয়ের ২৪ দিন পর পাকিস্তানে বন্দিদশা থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব।
