প্রথমবারের মতো বাংলাদেশের ছবিতে অরিজিৎ

আপডেট : ১১ জানুয়ারি ২০১৬, ১৫:৩৭
বাংলাদেশের মুভি ‘ঢাকা অ্যাটাক’ –এ গান গেয়েছেন বলিউডের ছবিতে গান গেয়ে জনপ্রিয় হওয়া কলকাতার শিল্পী অরিজিৎ সিং। এর আগে এই শিল্পী বাংলাদেশের কোনো ছবিতে গান করেননি।
 
দীপংকর দীপনের পরিচালনায় ‘ঢাকা অ্যাটাক’ –এ অভিনয় করছেন আরিফিন শুভ ও মাহিয়া মাহি। বর্তমানে ছবিটির দৃশ্য ধারণের কাজ শুরু হয়েছে।
 
সম্প্রতি দীপংকর দীপন সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, ‘ঢাকা অ্যাটাক’ –এ‘চুপচাপ’ শিরোনামের একটি রোমান্টিক গান গেয়েছেন অরিজিৎ।
 
আরিফিন শুভ ও মাহিয়া মাহি’র এই মুভিতে অরিজিতের গাওয়া গানটিতে সুরারোপ করেছেন অরিন্দম চট্টোপাধ্যায়। নামী এই সুরকার মুভিটির আরেকটি গানে সংগীতায়োজন করবেন।
 
‘ঢাকা অ্যাটাক’ –এর গানে কলকাতার জনপ্রিয় ব্যান্ড চন্দ্রবিন্দুর অনিন্দ্য চট্টোপাধ্যায়ও জড়িয়ে আছেন। না, তিনি কোনো গানে কণ্ঠ দেননি বা কোনো গানে সংগীতায়োজন করেননি। তিনি মূলত অরিজিতের গাওয়া গানটি অরিন্দমের আনুরোধে লিখেছেন।