‘প্রতিবন্ধকতার মধ্যেই আমরা অভিনয় করছি’

আপডেট : ১১ জানুয়ারি ২০১৬, ২১:৫২

মাঝে বিরতির পর আবারও পর্দায় নিয়মিত হয়েছেন অভিনেত্রী মৌটুসি বিশ্বাস। সম্প্রতি শেষ হয়েছে হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ‘কৃষ্ণপক্ষ’ অভিনয় করেছেন মৌটুসি। এই চলচ্চিত্রটিতে মৌটুসির সাথে তাঁর মেয়ে আরিয়াও অভিনয় করছে। চলচ্চিত্রটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। চলচ্চিত্রে ও টেলিভিশন কোনটাতে কাজে আপনি বেশি অগ্রহী, এমন প্রশ্নে মৌটুসী বলেন, ‘আমি বেছে বেছে কাজ করছি। আর বেশিরভাগই আমার সিরিয়াল। তাই চলচ্চিত্রে অভিনয় করছি বলে ছোটপর্দায় কম দেখা যাবে এমনটা নয়। ভালো গল্পের চলচ্চিত্রের প্রতি আমার দূর্বলাত আছে। ধারাবাকিরে পাশাপাশি টেলিছবি ও একক নাটক ছোট পর্দায় নিয়মিত থাকব।’

নাটকে এখন প্রতিবন্ধকতার জায়াগ রয়েছে অনেক। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিবন্ধকতার মধ্যেই আমরা অভিনয় করছি। কারণ এখন বাজেট ও চ্যানেলে বিজ্ঞাপন আমাদের যেভাবে গ্রাস করে ফেলেছে এখান থেকে ইতিবাচক কোনো পথে আমরা হাঁটতে পারছি না।’